SIR in West Bengal: ১,১৪,০০০ ভোটারের ডকুমেন্ট আপলোডই হয়নি তালিকায়! তবে কি বাদ যাবে তাঁদের নাম? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
খবর সূত্রে, ইআরও (ERO) এবং এইআরও (AERO)-দের ভুলের জন্য আপলোড হয়নি লক্ষাধিক ডকুমেন্ট। ফলে সেই সব নামও চূড়ান্ত তালিকায় থাকবে না। এরকম অন্তত ১ লক্ষ ১৪ হাজার ভোটারের ডকুমেন্টস জমা দেওয়া হয়নি বলেই উঠেছে অভিযোগ।
SIR in West Bengal: এসআইআর-এর চূড়ান্ত তালিকায় নাম না থাকলে কি করণীয় তা এবার তা সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন
হাইলাইটস:
- অবশেষে আগামী ২৮শে ফেব্রুয়ারি প্রকাশ হবে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকায়
- চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলেও যাতে অসুবিধা না হয় তা নিশ্চিত করতে তৎপর কমিশন
- যাতে তালিকা প্রকাশের পরই ওই ভোটাররা নতুন করে নাম তোলার সুযোগ পান এমন ব্যবস্থা করা হচ্ছে
SIR in West Bengal: এসআইআর-এর চূড়ান্ত তালিকায় নাম থাকবে তো? এই অপেক্ষাতেই রয়েছে রাজ্যবাসী। আগামী ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে এই তালিকা। এসআইআর-এর খসড়া তালিকায় যে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, তাঁদের চিন্তাই সবচেয়ে বেশি। এদের মধ্যে অনেকেই অংশ নিয়েছিলেন শুনানিতে, গুচ্ছ গুচ্ছ নথিও জমা করেছেন। কিন্তু একাধিক বৈধ ভোটারের নাম দায়িত্বরত আধিকারিকদের ভুলে বাদ যেতে পারে। এমনই চাঞ্চল্যকর তথ্য এবার সামনে এসেছে।
We’re now on WhatsApp- Click to join
খবর সূত্রে, ইআরও (ERO) এবং এইআরও (AERO)-দের ভুলের জন্য আপলোড হয়নি লক্ষাধিক ডকুমেন্ট। ফলে সেই সব নামও চূড়ান্ত তালিকায় থাকবে না। এরকম অন্তত ১ লক্ষ ১৪ হাজার ভোটারের ডকুমেন্টস জমা দেওয়া হয়নি বলেই উঠেছে অভিযোগ। ডিইও-রা এমনটাই দাবি করেছেন বলে জানা গিয়েছে কমিশন সূত্রে।
We’re now on Telegram- Click to join
এদের মধ্যে ৬০ শতাংশ অবৈধ ভোটারের নাম রয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন, কিন্তু প্রশ্ন হচ্ছে বাকিদের কী হবে? তাদের নাম ওই চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না বলেই জানা গিয়েছে। ইআরও এবং এইআরও-দের এই গাফিলতির জন্য এবার সিইও শোকজ করতে চলেছেন। যেসব বৈধ ভোটারের নাম আপলোড করা হয়নি, তাঁদের জানিয়ে দেওয়া হবে তালিকা প্রকাশের আগেই বলে জানা যাচ্ছে। এছাড়া তাঁদের বাড়িতে বিএলও পাঠিয়ে পূরণ করাবে ফর্ম ৬ কমিশন।

অর্থাৎ ২৮ তারিখের এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম না থাকলেও, যাতে তাঁদের কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতেই তৎপর নির্বাচন কমিশন। এমনভাবেই ব্যবস্থা করা হচ্ছে, যাতে তালিকা প্রকাশের পরই ওইসব ভোটাররা নতুন করে ফের নাম তোলার সুযোগ পান। আরও জানা যাচ্ছে যে যে ২৭ লক্ষ এমন ভোটার আছে, যাদের নথিগুলি পুনরায় যাচাই করতে বলেছেন পর্যবেক্ষকরা।
এদিকে, অনেক ক্ষেত্রেই আধিকারিকদের ভুলের কারণে সব ভুল তথ্য আপলোড হওয়ার উঠেছে অভিযোগ। ঠিক যেমন পাঁশকুড়ায় এক হিন্দু বাবার সাথে মুসলিম ছেলের লিংক দেখানো হয়েছে। আবার মৃত ভোটারের নাম তুলে দেওয়া হয়েছে তালিকায়, এমন গুরুতর অভিযোগও সামনে এসেছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







