Politics

One World News Political: নির্বাচন কমিশনকে মমতা ব্যানার্জীর আক্রমণ থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন ইনিংস, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

আজকের সবচেয়ে বড় খবর—নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্ষোভ উগরে দিয়ে কমিশনকে সরাসরি 'তুঘলকি কমিশন' বলে কটাক্ষ করলেন তিনি।

One World News Political: রাজনৈতিক দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নিন এক নজরে

হাইলাইটস:

  • মমতা ব্যানার্জীর আক্রমণ: “তুঘলকি কমিশন”
  • বাংলাদেশের নতুন ইনিংস: তারেক রহমানের শপথ
  • দিল্লির সেবাতীর্থে পিএম মোদী ও এআই সামিট

One World News Political: নমস্কার, আমি অরিন্দম। আজকের রাজনীতির ময়দান থেকে বাছাই করা সবচেয়ে বড় খবরগুলো নিয়ে হাজির ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায়। দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ।

We’re now on WhatsApp – Click to join

১. মমতা ব্যানার্জীর আক্রমণ: “তুঘলকি কমিশন”

আজকের সবচেয়ে বড় খবর—নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্ষোভ উগরে দিয়ে কমিশনকে সরাসরি ‘তুঘলকি কমিশন’ বলে কটাক্ষ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলার ভোটারদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের অফিসারদের ওপর কোনো অন্যায় হলে তিনি ঢাল হয়ে দাঁড়াবেন।

২. বাংলাদেশের নতুন ইনিংস: তারেক রহমানের শপথ

সীমান্তের ওপারেও আজ বড় পরিবর্তন। প্রায় দেড় বছর পর বাংলাদেশে ফিরল নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওপার বাংলার এই পটপরিবর্তন ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের মোড় কোন দিকে ঘোরায়, এখন সেদিকেই নজর দিল্লির।

৩. দিল্লির সেবাতীর্থে পিএম মোদী ও এআই সামিট

দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করলেন ‘সেবাতীর্থ’—প্রধানমন্ত্রী দপ্তরের নতুন ঠিকানা। পাশাপাশি ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ দাঁড়িয়ে তিনি বার্তা দিলেন, এআই চাকরি কাড়বে না বরং কাজের নতুন দিশা দেখাবে। প্রযুক্তির ময়দানে ভারতকে গ্লোবাল সুপার পাওয়ার বানানোর ডাক দিলেন প্রধানমন্ত্রী।

Read more:- বাংলার রাজনৈতিক আঙিনা থেকে দিল্লির অলিন্দ, দেখে নিন আজকের রাজনৈতিক গরমাগরম খবরগুলি

৪. মোদী-ম্যাক্রোঁ কৌশলগত বৈঠক

মুম্বাইয়ের লোক ভবনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী। ভারত ও ফ্রান্সের মধ্যে গড়ে উঠল ‘স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’। প্রতিরক্ষা থেকে শুরু করে উদ্ভাবন—দুই দেশের বন্ধন আরও মজবুত হওয়ার ইঙ্গিত।

রাজনীতির এই দ্রুত বদলাতে থাকা খবরের ওপর নজর রাখতে ফলো করুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা।দেখা হচ্ছে পরের রাউন্ডআপে!

Back to top button