Entertainment

Rajpal Yadav: চেক বাউন্স মামলায় এবার জামিন পেলেন রাজপাল যাদব, অভিনেতাকে দেওয়া হল বিশেষ শর্ত

মূলত, এই মামলাটি চেক বাউন্স এবং ঋণ সংক্রান্ত। অভিযোগ উঠেছে যে, ২০১০ সালে একটি প্রযোজনা সংস্থা থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল।

Rajpal Yadav: তিহার জেল থেকে ছাড়া পেলেন রাজপাল যাদব, অভিনেতাকে কি শর্ত দিল দিল্লি হাইকোর্ট?

হাইলাইটস:

  • চেক বাউন্স মামলায় জেলবন্দি ছিলেন রাজপাল যাদব
  • এবার এই মামলায় জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট
  • এই আবহেই অভিনেতাকে দেওয়া হয়েছে বিশেষ শর্ত

Rajpal Yadav: অবশেষে স্বস্তি পেল রাজপাল যাদব। তিহার জেল থেকে অন্তর্বর্তী জামিনে অবশেষে মুক্তি পেলেন অভিনেতা রাজপাল যাদব। বলিউড অভিনেতার জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। তবে এখনও হয়নি মামলার নিষ্পত্তি। পরবর্তী শুনানি হবে ১৮ই মার্চ জানিয়েছে আদালত।

We’re now on WhatsApp- Click to join

মূলত, এই মামলাটি চেক বাউন্স এবং ঋণ সংক্রান্ত। অভিযোগ উঠেছে যে, ২০১০ সালে একটি প্রযোজনা সংস্থা থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু সময়মতো টাকা না মেটানোয় শুরু হয় সমস্যা। পরে বাউন্স হয় চেক। মামলা পৌঁছয় আদালতে। বছরের পর বছর ধরে চলেছে এই মামলা। সুদ এবং জরিমানা যোগ হয়ে বকেয়া অঙ্ক গিয়ে দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকাতে।

We’re now on Telegram- Click to join

আদালত সূত্রে জানা গিয়েছে যে, রাজপালকে একাধিকবার সুযোগ দেওয়া হয়েছিল টাকা মেটানোর। কখনও আবার বাড়ানো হয়েছিল সময়ও। কখনও দেওয়া হয়েছিল শর্ত। কিন্তু বহুবার প্রতিশ্রুতি ভেঙে তিনি পুরো টাকা দেননি। আদালত শেষ অবধি কড়া অবস্থান নেয়। রাজপালকে নির্দেশ দেওয়া হয় আত্মসমর্পণ করার জন্য। সেই নির্দেশ মেনেই দিল্লির তিহার জেলে যান তিনি। কিছুদিন সেখানেই জেলবন্দি ছিলেন তারকা।

রাজপালের জেলে যাওয়ার খবর সামনে আসতেই আলোচনা শুরু হয় বলিউডপাড়ায়। অনেকে সহানুভূতি জানান প্রকাশ্যে। প্রথমে অভিনেতা সোনু সুদ পাশে দাঁড়ানোর বার্তা দেন। পরে আরও বেশ কয়েকজন তারকা এবং পরিচিত মুখও সমর্থনের কথা বলেন। কেউ কেউ সাহায্যেরও আশ্বাস দেন। কেউ আবার কাজের সুযোগ দেওয়ার কথাও জানান।

Read More- চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন সেলিব্রিটি থেকে শুরু করে রাজনীতিবিদরা

সোশ্যাল মিডিয়াতেও বহু পোস্ট দেখা যায় রাজপালকে নিয়ে। অনেকেই বলেন, রাজপাল কেবল কমেডিয়ান নন, বলিউডের দীর্ঘদিনের পরিচিত এবং অন্যতম মুখ।

এর পরেই আসে বিরাট খবর। রাজপালকে অন্তর্বর্তী জামিন দেয় দিল্লি হাই কোর্ট। আদালত বিশেষ শর্ত দেয়, নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে দেড় কোটি টাকা। সেই টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দেওয়ার পরই মুক্তি পান তিনি। আদালত জানিয়েছে, তাঁর সাজা আপাতত স্থগিত রাখা হচ্ছে। তবে এটি স্থায়ীভাবে তাঁর মুক্তি নয়। আগামী শুনানিতে ঠিক হবে মামলার ভবিষ্যৎ।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button