Mamata Banerjee-Tarique Rahman: এপার বাংলা থেকে ফুল-মিষ্টি গেল ওপার বাংলায়, তারেককে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ থেকে শুভেচ্ছা বার্তা গিয়ে পৌঁছলো ঢাকায়। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে খালেদা জিয়া-জিয়াউর রহমানের দল বিএনপি। ১৭ বছরের ‘নির্বাসন’ কাটিয়ে দেশে ফিরেই সুপারহিট তাদের ছেলে তারেক রহমান।
Mamata Banerjee-Tarique Rahman: পদ্মাপাড়ের নতুন সরকারকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস:
- ১৭ বছরের ‘নির্বাসন’ কাটিয়ে দেশে ফিরে এসেই সুপারহিট খালেদা-পুত্র
- বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল-মিষ্টিও পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার শনিবার সন্ধ্যায় তারেক রহমানের গুলশানের কার্যালয়ে গিয়ে পৌঁছয়
Mamata Banerjee-Tarique Rahman: এপার বাংলার সাথে ওপার বাংলার সম্পর্ক বহু পুরোনো। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও ভালো সম্পর্ক ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার পদ্মাপাড়ের নতুন সরকারকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।
We’re now on WhatsApp – Click to join
পশ্চিমবঙ্গ থেকে শুভেচ্ছা বার্তা গিয়ে পৌঁছলো ঢাকায়। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে খালেদা জিয়া-জিয়াউর রহমানের দল বিএনপি। ১৭ বছরের ‘নির্বাসন’ কাটিয়ে দেশে ফিরেই সুপারহিট তাদের ছেলে তারেক রহমান। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি। এই আবহে পদ্মাপাড়ের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। গত শনিবার তারেক রহমানকে ফোন করে সৌজন্য বিনিময় করেন তিনি।
সূত্র মারফত জানা যাচ্ছে, সৌজন্যের জায়গাটা যে শুধু একটা ফোনালাপ দিয়ে মিটে গিয়েছে এমনটা কিন্তু নয়। কারণ নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফুল-মিষ্টিও পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলাদেশ সংবাদ সংস্থা মাধ্যমে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পাঠানো এই ফুল-মিষ্টি শনিবার সন্ধ্যায় তারেক রহমানের গুলশানের কার্যালয়ে পৌঁছয়। জানা গেছে সেই সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি মুখ্যমন্ত্রীর সেই শুভেচ্ছা-বার্তা সাদরে গ্রহণ করেন।
গত শুক্রবার প্রকাশিত হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ফলাফল। তাতে স্পষ্ট দেখা গিয়েছে, হাসিনার পর একমাত্র খালেদা জিয়া-জিয়াউর রহমানের দল বিএনপির উপরেই আস্থা রেখেছে বাংলাদেশের জনগণ। ২০২৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে বাংলাদেশের দায়িত্ব যায় অন্তর্বর্তী সরকারের কাঁধে। এরপর থেকে মনে করা হয়েছিল, কয়েক মাসের মধ্যেই নির্বাচনের আয়োজন করা হবে। তবে সেই আয়োজন সম্পূর্ণ হতে কেটে গেল প্রায় দেড় বছর। এরই মাঝে ১৭ বছরের ‘নির্বাসন’ কাটিয়ে দেশে ফিরে এলেন তারেক রহমানও।
Read more:- ভারত না পাকিস্তান, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারিক রহমানের কাছে এগিয়ে কোন দেশ?
বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।
বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।
আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।
— Mamata Banerjee (@MamataOfficial) February 13, 2026
উল্লেখ্য, বাংলাদেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। তারেক রহমানের দল বিএনপি একাই জিতেছে ২০৯টি আসন। শরিকদের নিয়ে তাঁদের মোট জয়ী আসনের সংখ্যা ২১২টি। তারেক রহমান এবং বিএনপির এই বিপুল জয়ের পরেই নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভাই বলেও সম্বোধন করেন তিনি। শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







