Bangla News

Tarique Rahman: এভাবেও কামব্যাক করা যায়…! ১৭ বছর যে দেশে পা রাখতে পারেননি, সেই বাংলাদেশেরই কী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান?

তারেক রহমানের এহেন এতবছর পর দেশে ফেরাকে অনেকেই বলেছিলেন ডার্ক প্রিন্সের কামব্যাক। এই ডার্ক প্রিন্স নাম পাওয়ার পিছনেই রয়েছে কারণ। মা খালেদা জিয়ার আড়ালে থাকতেন তারেক রহমান।

Tarique Rahman: অবশেষে নিজের দেশে ফিরলেন তারেক রহমান! এবার কি তবে তারেকই বসবেন প্রধানমন্ত্রীর গদিতে?

হাইলাইটস:

  • ১৭ বছর পর এবার অবশেষে দেশে ফিরে এলেন তারেক রহমান
  • এতবছর পর দেশে ফেরাকে অনেকেই বলছেন ডার্ক প্রিন্সের কামব্যাক
  • তবে কী এবার প্রধানমন্ত্রী পদেতে বসতে চলেছেন তারেক রহমান?

Tarique Rahman: ২০০৮ সালে গ্রেফতারির পর জামিন পেতেই চিকিৎসার জন্য দেশ ছেড়েছিলেন। এরপর দেশ উথাল-পাতাল হয়ে গেলেও তিনি আর ফেরেননি। এবার প্রায় ১৭ বছর পর অবশেষে বাংলাদেশে পা রেখেছেন তারেক রহমান। আর দেশে ফেরার এক মাস হতে না হতেই প্রধানমন্ত্রীর গদি যেন তার জন্যই অপেক্ষা করছে। এই জন্যই হয়তো বিএনপি-র ডার্ক প্রিন্স তিনি।

We’re now on WhatsApp- Click to join

তারেক রহমানের এহেন এতবছর পর দেশে ফেরাকে অনেকেই বলেছিলেন ডার্ক প্রিন্সের কামব্যাক। এই ডার্ক প্রিন্স নাম পাওয়ার পিছনেই রয়েছে কারণ। মা খালেদা জিয়ার আড়ালে থাকতেন তারেক রহমান। তবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাকি তিনিই নিতেন। ২০০১ থেকে ২০০৬ সাল অবধি এভাবেই তিনি সরকার চালিয়েছেন। তবে, সেনার অধীনে কেয়ারটেকার সরকারের আমলে, ২০০৮ সালে দুর্নীতির অভিযোগে গ্রেফতারির পরই তারেক জামিন পেয়ে দেশ ছেড়েছিলেন। বিগত প্রায় ১৭ বছর ধরে সপরিবারে তিনি ছিলেন লন্ডনে। দূর থেকেই বিএনপির সাথে সক্রিয়ভাবেই যুক্ত ছিলেন।

We’re now on Telegram- Click to join

এদিকে ওপার বাংলায় এতদিনে এসেছে বহু পরিবর্তন। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে পড়েই পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। মহম্মদ ইউনূসের আমলেও কী দেশে ফিরবেন কি না তারেক, তা নিয়েই ছিল সংশয়। ২০২৫ সালের শেষভাগে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখনও তারেক রহমান ফিরবেন কি না, তা নিয়েই থেকে যাচ্ছিল সংশয়। অবশেষে দেশে এলেন তারেক। ২০২৫ সালের ২৫শে ডিসেম্বর বিমান থেকে নেমেই দেশের মাটি মাথায় ছুঁয়ে প্রণাম করেন তারেক। তখনই যেন স্পষ্ট করে দিয়েছিলেন তিনি, এই মাটি তাঁর। এই মাটি ছেড়ে তিনি যাবেন না।

আর তারেক রহমান ফিরতেই যেন বিএনপি নতুন করে প্রাণ পেয়েছে। দুই বছরেরও বেশি সময় অস্থিরতার মধ্যে দিয়ে কাটিয়ে এবার আশার আলো দেখেছিলেন সাধারণ দেশবাসীও। সেই আশা-ভরসারই মিলেছে প্রমাণও। জনগণ প্রমাণ করেছেন যে, জামাতের মতো কট্টরপন্থী দল নয়, তারেকের উপরে বিশ্বাস রয়েছে তাদের। ঢাকা ১৭ এবং বগুড়া-৬ – দুই আসন থেকেই তারেক রহমান জয়ী হয়েছেন।

Read More- শেখ হাসিনা সরকারের পতনের পর আজ বাংলাদেশে ভোট! কে বসবে এবার পদ্মাপারের সিংহাসনে?

দেশে ফিরেই যে, বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নপূরণেরই এবার কাজ করবেন তারেক। খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির দায়িত্ব তাঁর কাঁধে যেমন বর্তেছে, তেমনই এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিংহাসনেও বসতে চলেছেন তারেক রহমান।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button