One World News Political: এদিকে আজ ভারত বনধ, অন্যদিকে আজ ওপার বাংলায় ঐতিহাসিক সাধারণ নির্বাচন, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
আজ দেশজুড়ে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ২৪ ঘণ্টার ভারত বনধ। পশ্চিমবঙ্গে এর প্রভাব কিছুটা মিশ্র। শ্রম কোড বাতিল এবং বেসরকারিকরণের প্রতিবাদে এই বনধ ডাকা হলেও রাজ্যে সরকারি পরিবহণ স্বাভাবিক রাখার চেষ্টা করছে প্রশাসন।
One World News Political: আজকের প্রধান রাজনৈতিক খবরগুলো নিয়ে পলিটিক্যাল রাউন্ডআপ দেখে নেওয়া যাক
হাইলাইটস:
- ভারত বনধে মিশ্র প্রতিক্রিয়া
- বাংলাদেশের সাধারণ নির্বাচন ও সীমান্ত উত্তেজনা
- রাজ্যে নতুন বেকার ভাতার তোড়জোড়
One World News Political: নমস্কার, আমি অরিন্দম। আজকের প্রধান রাজনৈতিক খবরগুলো নিয়ে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার বিশেষ ‘পলিটিক্যাল রাউন্ডআপ’-এ আপনাদের স্বাগত।
We’re now on WhatsApp – Click to join
১. ভারত বনধে মিশ্র প্রতিক্রিয়া
আজ দেশজুড়ে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ২৪ ঘণ্টার ভারত বনধ। পশ্চিমবঙ্গে এর প্রভাব কিছুটা মিশ্র। শ্রম কোড বাতিল এবং বেসরকারিকরণের প্রতিবাদে এই বনধ ডাকা হলেও রাজ্যে সরকারি পরিবহণ স্বাভাবিক রাখার চেষ্টা করছে প্রশাসন। বাম ও কংগ্রেস সমর্থিত এই বনধকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত পিকেটিং চোখে পড়েছে।
২. বাংলাদেশের সাধারণ নির্বাচন ও সীমান্ত উত্তেজনা
আজ ওপার বাংলায় ঐতিহাসিক সাধারণ নির্বাচন। হাসিনা-পরবর্তী বাংলাদেশে আজ নতুন সরকার বেছে নিতে ভোট দিচ্ছে কোটি কোটি মানুষ। সকাল থেকেই মুন্সিগঞ্জসহ বেশ কিছু জায়গায় বোমাবাজির খবর মিলেছে। সীমান্ত জুড়ে সতর্ক অবস্থানে বিএসএফ, কারণ এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ।
৩. মহুয়া মৈত্রর ‘ফেক চ্যাট’ ও পুলিশি সংঘাত
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কথিত ভুয়া চ্যাট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে বাংলা ও নয়ডা পুলিশের মধ্যে ঠান্ডা লড়াই তুঙ্গে। কৃষ্ণনগর পুলিশের দাবি, অভিযুক্তকে নয়ডায় আটক করা হলেও স্থানীয় হস্তক্ষেপের কারণে সে পালিয়ে গেছে। এই নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাগযুদ্ধ এখন চরমে।
Read more:- সংসদ থেকে রাজপথ, আজ সরগরম বঙ্গ রাজনীতি, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৪. রাজ্যে নতুন বেকার ভাতার তোড়জোড়
নির্বাচনের দামামা বাজতেই তৎপর নবান্ন। আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের ক্যাম্প। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার এই সিদ্ধান্তকে ‘ভোটের গিমিক’ বলে কটাক্ষ করেছে বিজেপি।
আজ এই পর্যন্তই। রাজনীতির ময়দানের এইরকম আরও ধারালো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা।


