Yuva Sathi Scheme: ১৫ই আগস্ট নয় এবার ১লা এপ্রিল থেকেই মিলবে যুবসাথীর ১৫০০ টাকা, আবেদনের জন্য কবে থেকে শুরু হবে ক্যাম্প? বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই বিষয়ে সরাসরি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে, ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক এবং যুবতীরা পাবেন এই প্রকল্পের সুবিধা। কেবল মাধ্যমিক পাশ হলেই মিলবে টাকা। তবে এই স্কিমে টাকা পেতে গেলে হতে হবে বেকার।
Yuva Sathi Scheme: কবে থেকে করা যাবে যুবসাথীর আবেদন? এদিন সরাসরি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস:
- মঙ্গলবার যুবসাথী নিয়ে বিরাট ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- এখন প্রশ্ন হচ্ছে, কতদিন পর্যন্ত যুবসাথী স্কিমের এই টাকাটা মিলবে?
- ৫ বছর পরই কি বন্ধ হয়ে যাবে যুবসাথীর টাকা? বিশদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা
Yuva Sathi Scheme: গতকালই যুবসাথী নিয়ে বড়সড় ঘোষণা করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে, ১৫ই অগাস্ট নয়, বরং আর্থিক বছরের কথা মাথায় রেখেই ১লা এপ্রিল থেকেই মিলবে ‘যুবসাথী’ প্রকল্পের ১৫০০ টাকা। এর পাশাপাশি তিনি এই প্রকল্পের বিষয়ে এদিন একগুচ্ছ ঘোষণাও করেছেন।
We’re now on WhatsApp- Click to join
কারা কারা পাবেন এই টাকা?
এই বিষয়ে সরাসরি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে, ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক এবং যুবতীরা পাবেন এই প্রকল্পের সুবিধা। কেবল মাধ্যমিক পাশ হলেই মিলবে টাকা। তবে এই স্কিমে টাকা পেতে গেলে হতে হবে বেকার। চাকরি পেলেই বন্ধ হয়ে যাবে এই টাকা।
We’re now on Telegram- Click to join
কীভাবে করবেন আবেদন?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনলাইনে নয় অফলাইনেই হবে যুবসাথীর আবেদন। এক্ষেত্রে করা হবে ক্যাম্প। সেই ক্যাম্পে গিয়েই করতে হবে আবেদন।
কতগুলি ক্যাম্প হবে?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রতিটি বিধানসভায় একটি করে ক্যাম্প খোলা হবে। অর্থাৎ রাজ্যের মোট ২৯৪টি আসনে করা হবে ২৯৪টি ক্যাম্প। সেখানে গিয়েই করতে হবে আবেদন। তারপরই মিলবে প্রকল্পের টাকা।
A positive step forward for Bengal’s youth.
Smt. @MamataOfficial announced the commencement of the Banglar Yuba Sathi Scheme From 1st April, 2026. The scheme will provide ₹1,500 per month to unemployed youth, offering vital support as they work towards building their futures.… pic.twitter.com/udAOoWAwBf
— All India Trinamool Congress (@AITCofficial) February 10, 2026
কবে থেকে শুরু হবে ক্যাম্প?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। এক্ষেত্রে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ক্যাম্প।
Standing firmly with Bengal’s agricultural workers, Smt. @MamataOfficial has announced assured financial support for landless labourers. Under this initiative, eligible beneficiaries will receive ₹2,000 twice a year, amounting to ₹4,000 annually as direct assistance.
At the… pic.twitter.com/sCpDPJhyl1
— All India Trinamool Congress (@AITCofficial) February 10, 2026
কতদিন মিলবে এই টাকা?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, ‘এখন থেকে কমপক্ষে ৫ বছর পর্যন্ত পাওয়া যাবে এই টাকা। তারপর চাকরি না পেলে আবার রিনিউ করা হবে।’
অর্থাৎ আগে যেমন ভাবা হয়েছিল যে শুধু ৫ বছরই এই টাকাটা পাওয়া যাবে, আদলে তেমনটা কিন্তু নয়। যতদিন চাকরি না মিলবে, ততদিন পাওয়া যাবে এই টাকা। তবে সর্বোচ্চ বয়স ৪০ বছর বয়স অবধি মিলবে টাকাটা। এর থেকে বেশি নয়।
স্কলারশিপ পেলেও মিলবে টাকা?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে স্কলারশিপের সাথে যুবসাথীর কোনও বিরোধ নেই। স্কলারশিপ পেলেও মিলবে অনায়াসে টাকা। তবে অন্য কোনও সরকারি স্কিমে টাকা পেলে এই স্কিমে নাম নথিভুক্ত করা হবেনা।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







