Entertainment

Prosenjit Chatterjee: পুত্রের আয়োজনে বুম্বাদার পদ্মশ্রীর সেলিব্রেশন! উৎসবে একজোট দেব-শুভশ্রী থেকে শুরু করে জীতু-রণজয়রা

বাবা প্রসেনজিতের এই বিশেষ সম্মানে গর্বিত ছেলে তৃষাণজিৎ। সাথে ছিলেন প্রসেনজিতের দীর্ঘদিনের সহযোদ্ধা তথা প্রযোজক শ্রীকান্ত মোহতা। তাঁদের যৌথ উদ্যোগেই আয়োজিত হয়েছিল এই সন্ধ্যার আসর। কার্যত সকলেই ছিলেন আমন্ত্রিতের তালিকায়।

Prosenjit Chatterjee: উৎসবের মেজাজে সান্ধ্য আসর, পদ্ম-সম্মানে এবার ইন্ডাস্ট্রির প্ৰিয় বুম্বাদা!

হাইলাইটস:

  • অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী জয় টলিউডের কাছে এক মহেন্দ্রক্ষণ
  • আর সেই আনন্দ উদযাপনেই বসেছে খোদ ‘ইন্ডাস্ট্রি’র অন্দরমহলে চাঁদের হাট
  • বুম্বাদার অকাল-দীপাবলিতে দেব-শুভশ্রী থেকে কোয়েল-সৌমিতৃষা!

Prosenjit Chatterjee: ‘ইন্ডাস্ট্রি’ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই দুটি শব্দ হল টলিউডে সমার্থক। সেই মানুষের মুকুটে যখন পদ্মশ্রী পুরুস্কারের পালক জোড়ে, তখন উদযাপন কি আর সাধারণ কিছু হতে পারে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফা বুম্বাদার এই জয়কে স্মরণীয় করে রাখতেই এলাহি আয়োজন করলেন পুত্র তৃষাণজিৎ (মিশুক) এবং প্রযোজক শ্রীকান্ত মোহতা। নায়কের নিজের বাসভবন উৎসবে গতকাল রাতে হয়েছে অকাল দীপাবলি। সেই রাজকীয় জলসায় হাজির থাকল গোটা টলি ইন্ডাস্ট্রি। শীতের হালকা আমেজ গায়ে মেখেই উৎসবের মেজাজে ভাসল তাঁরা।

We’re now on WhatsApp- Click to join

বাবা প্রসেনজিতের এই বিশেষ সম্মানে গর্বিত ছেলে তৃষাণজিৎ। সাথে ছিলেন প্রসেনজিতের দীর্ঘদিনের সহযোদ্ধা তথা প্রযোজক শ্রীকান্ত মোহতা। তাঁদের যৌথ উদ্যোগেই আয়োজিত হয়েছিল এই সন্ধ্যার আসর। কার্যত সকলেই ছিলেন আমন্ত্রিতের তালিকায়। পদ্মশ্রী জয়ের এই আনন্দের দিনেও প্রসেনজিতের মুখেও ছিল সেই চেনা হাসি।

উৎসবের মঞ্চে চোখে পড়ার মতো ছিল গ্ল্যামারের ছটা। প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন— দেব এবং শুভশ্রী, বর্তমান টলিউডের দুই তারকাই তাঁদের প্রিয় ‘বুম্বাদা’কে আলিঙ্গনে ভরিয়ে দিলেন।

We’re now on Telegram- Click to join

‘পদ্মশ্রী-টদ্মশ্রী’ বিতর্কে আগেই ইতি টেনেছেন দেব-প্রসেনজিৎ। এদিন সবকাজ সামলে উৎসবে পৌঁছান দেব। তৃষাণজিৎ স্বয়ং দেবকে আনতে দরজা গোড়ায় উপস্থিত। শুভশ্রীও পৌঁছে যান এই উৎসবে। অনুষ্ঠানে নজর কেড়েছেন মিমি চক্রবর্তী এবং কোয়েল মল্লিকও।

হাজির ছিলেন প্রসেনজিৎ-এর সবচেয়ে হিট ছবির জোড়িদার জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনতা চিরঞ্জিৎ চক্রবর্তী, লাবণী সরকার, অনন্যা চট্টোপাধ্যায়রা।

নতুন প্রজন্মে হাজির ছিলেন রণজয় বিষ্ণু, জীতু কামাল এবং সৌমিতৃষা কুণ্ডু। পৌঁছেছিলেন ইমন চক্রবর্তী, রোহন-অনন্যা, গৌরব-দেবলীনা-সহ আরও অনেকেই। এদিন পর্দার লড়াই ভুলে সকলেই সামিল হয়েছিলেন অভিনেতার সাথে আনন্দ ভাগ করে নিতে। জীতু বুম্বাদার সাথে ছবি ভাগ করে লেখেন, ‘যাক, যার শেষ ভালো তার সব ভালো’।

খানাপিনা থেকে আড্ডা, সবমিলিয়ে টলিপাড়ার পরিবেশ ছিল এদিন বেশ উৎসবমুখর। সবার মুখেই ছিল এদিন এক কথা, এই সম্মাননা অনেক আগেই তাঁর প্রাপ্য ছিল।

Read More- ‘পদ্মশ্রী-টদ্মশ্রী’র ভুল বোঝাবুঝির মাঝেই প্রসেনজিতের বাড়িতে সটান হাজির দেব

পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পরই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই জয় তাঁর একার নয়, এটা হল বাংলা সিনেমার জয়। আর সেই জয়ের মুহূর্তকে এভাবেই তারকার মেলায় রাঙিয়ে দিল তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button