IND Wins U19 WC: ছয় ছয়বার ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত! বৈভব-আয়ুষদের হাত ধরেই নতুন ইতিহাস গড়ল ভারত
এদিন ৪১২ করার জন্য যে টেম্পারামেন্ট এবং পার্টনারশিপ শুরু থেকে দরকার ছিল তা ফলকনওয়ার দেখান৷ তিনি করে ফেলেন শতরান৷ তাঁর সাথে জেমস মিন্টো অষ্টম উইকেটে করে ৮২ রানের পার্টনারশিপ।
IND Wins U19 WC: ষষ্ঠবারের জন্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতল ভারত! বিশ্বকাপের মুকুটে নয়া পালক জুড়ল ভারত b
হাইলাইটস:
- মহিলাদের বিশ্বকাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ দুটোরই চ্যাম্পিয়ন ভারত
- এই মুহূর্তে টিম ইন্ডিয়া এবার এই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপেও সেরা
- এদিন দুদ্ধর্ষ ইনিংস খেলে ইংল্যান্ডকে হারালেন ভারতীয় দল
IND Wins U19 WC: শুক্রবার ভারত ১০০ রানে অনুর্ধ্ব ১৯ ফাইনাল জিতল৷ এদিন ইংল্যান্ড ৪০.২ ওভারে ৩১১ রানে অলআউট হয়ে যায়৷ জয়ের জন্য প্রয়োজন ৪১২ রান করতে নেমে শুরুটা মন্দ করেনি থমাস রিউয়ের ছেলেরা৷ ৫৬ বলে ৬৬ রান করেন ওপেনার ডাওকিন্স৷ এরপর ২৮ বলে ৪৫ রান করেন বেন মাওয়েস৷
এদিন ৪১২ করার জন্য যে টেম্পারামেন্ট এবং পার্টনারশিপ শুরু থেকে দরকার ছিল তা ফলকনওয়ার দেখান৷ তিনি করে ফেলেন শতরান৷ তাঁর সাথে জেমস মিন্টো অষ্টম উইকেটে করে ৮২ রানের পার্টনারশিপ। প্রায় ২০০ রানের ব্যবধানে হেরে যাওয়ার সম্ভাবনা থেকে কিছুটা কম লজ্জার হার করে তাঁদের জুটিতেই৷ অনুর্ধ্ব ১৯ দলের এই ইংলিশ ক্রিকেটাররা৷
We’re now on WhatsApp- Click to join
ভারতের হয়ে এদিন অম্বরীশ, খইলান, কনিষ্ক, হেনিল, দীপেশ, আয়ুশ অর্থাৎ ইন্ডিয়ার বোলিং ব্রিগেডের কেউই ফেরেনি খালি হাতে৷ সবার ঝোলাতেই উইকেট রয়েছে ইংলিশ ব্যাটারদের।
আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশীদের দাপট দেখল ইংল্যান্ডের জুনিয়র দল৷ ভারত বনাম ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ৫০ ওভারে ৯ উইকেটে ৪১১ রান করল ভারত। যদি ইংল্যান্ড এই ম্যাচে জিততে চায় তাহলে তাদের বিশ্বকাপে নয়া ইতিহাস রচনা করতে হবে৷ ৫০ ওভারে করতে হত ৪১২ রান৷
Congratulations to Team India U19 on winning the ICC Men’s U19 World Cup 2026.
A remarkable achievement and a historic 6th title—a proud moment for the nation and a shining testament to the talent, discipline, and determination of our young cricketers.
Best wishes for their… pic.twitter.com/cia7851umK
— Ram Nath Kovind (@ramnathkovind) February 7, 2026
এদিন মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে বৈভব সূর্যবংশী৷ অধিনায়ক আয়ুষ মাত্রেও করে অর্ধশতরান৷ ৫১ বলে ৫৩ রান করেন তিনি৷ ব্যাট হাতে টপ এবং মিডিল অর্ডারের বেশিরভাগ ব্যাটসম্যানই দারুণ খেলে এদিন৷ ৩১ বলে ৪০ করে অভিজ্ঞান কুণ্ড, শেষপাতে ২০ বলে ৩৭ রান করে কনিষ্ক চৌহান৷ এইসবের জন্য ৫০ ওভারে ৪১১ রান করে অনুর্ধ্ব ১৯ টিম ইন্ডিয়া।
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া৷ ২০০০, ২০০৪, ২০১২, ২০১৮, ২০২২-তে ট্রফি জিতেছে৷ ১৯৯৮ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম সিজনে প্রথম এবং শেষবার এই টুর্নামেন্ট জিতেছিল দল ইংল্যান্ড৷
We’re now on Telegram- Click to join
ভারতীয় দলের প্রথম একাদশ
অ্যারন জর্জ, আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), বেদান্ত ত্রিবেদী, বিহান মালহোত্রা, আরএস আমব্রিস, হেনিল প্যাটেল, কনিষ্ক চৌহান, খিলন প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন।
Read More- চতুর্থবারও স্বপ্নভঙ্গ দিল্লির! স্মৃতি-জর্জিয়ার বিধ্বংসী ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন আরসিবি
ইংল্যান্ড দলের প্রথম একাদশ
বেন ডকিন্স, বেন মেইস, থমাস রিউ (অধিনায়ক, উইকেটরক্ষক), জোসেফ মুরস, ক্যালেব ফকনার, র্যালফি অ্যালবার্ট, সেবাস্তিয়ান মরগান, জেমস মিন্টো, ফারহান আহমেদ, ম্যানি লুমসডেন, অ্যালেক্স গ্রিন।
এইরকম আরও খেলা দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







