Entertainment

Shamik Adhikary: যৌন হেনস্তা মামলায় ১০ দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ আদালতের, শমীকের বিরুদ্ধে গোপন জবানবন্দি দিতে রাজি নির্যাতিতা তরুণী

গতকাল সরকারি তরফের আইনজীবী জানান, নির্যাতিতা তরুণীকে দিনের পর দিন বাড়িতে আটকে রেখে যৌন হেনস্তার পাশাপাশি অত্যাচার ও ধর্ষণও করা হয়েছে। বাধা দেওয়ার চেষ্টা করা হলে নির্যাতিতাকে বেধড়ক মারধর করা হয়েছে বলেই জানা যাচ্ছে।

Shamik Adhikary: আদালতে পেশ হওয়ার আগে শমীকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও উঠে

হাইলাইটস:

  • অভিযুক্ত ইনফ্লুয়েন্সারকে ১০ দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ আদালতের
  • শমীকের বিরুদ্ধে গোপন জবানবন্দি দিতে রাজি নির্যাতিতা তরুণী
  • ওই তরুণীর সারা শরীরে আঘাতে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে

Shamik Adhikary: শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগে আগামী ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ‘ননসেন’ শমীক অধিকারীকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সরকারি তরফের আইনজীবী জানান, নির্যাতিতা তরুণীকে দিনের পর দিন বাড়িতে আটকে রেখে যৌন হেনস্তার পাশাপাশি অত্যাচার ও ধর্ষণও করা হয়েছে। বাধা দেওয়ার চেষ্টা করা হলে নির্যাতিতাকে বেধড়ক মারধর করা হয়েছে বলেই জানা যাচ্ছে।

We’re now on WhatsApp – Click to join

এদিন আলিপুর আদালতে পেশ করা হয় শমীক অধিকারীকে। এদিকে শমীকের আইনজীবী দাবি করেন যে, শমীকের সঙ্গে ওই তরুণীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যদি কোনওরকম শারীরিক সম্পর্ক হয়েও থাকে তবে তা দু’তরফের অনুমতিতেই হয়েছে। অন্যদিকে সরকারি তরফের আইনজীবী জানান, অভিযুক্ত ইনফ্লুয়েন্সার ওই তরুণীকে বাড়িতে আটকে রেখে দিনের পর দিন অত্যাচার করেছে। শুধু তাই নয় ওই তরুণীর সারা শরীরে আঘাতে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে। এমনকি চোখের তলায় কালশিটে দাগও রয়েছে। নির্যাতিতাকে একাধিকবার ধর্ষণও করা হয়। এখন জানা যাচ্ছে, আদালতে গোপন জবানবন্দি দিতেও রাজি হয়েছেন ওই তরুণী।

Read more:- ২৪ ঘণ্টা নিজের প্রেমিকাকে ফ্ল্যাটে আটকে রেখে মারধর, যৌন হেনস্তা! অবশেষে পুলিশের জালে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার

উল্লেখ্য, গত ৪ঠা ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ দায়ের হয়েছিল বেহালা থানায়। সেই অভিযোগের ভিত্তিতে ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে আলিপুর আদালতে পেশ করা হয়। যদিও আদালতে পেশ করার আগেই তার বিরুদ্ধে ওঠে ধর্ষণের অভিযোগও। আর এদিন জামিনের আবেদন খারিজ করে তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।

এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button