Nonsane Samik Adhikary: ২৪ ঘণ্টা নিজের প্রেমিকাকে ফ্ল্যাটে আটকে রেখে মারধর, যৌন হেনস্তা! অবশেষে পুলিশের জালে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার
নির্যাতিতার আরও বিস্ফোরক অভিযোগ, শমীকের অভিভাবকরা ফ্ল্যাটে থাকাকালীনই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। এমনকি শমীককে বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্ণপাত করেননি বলেই জানান তিনি।
Nonsane Samik Adhikary: ‘ননসেন’ খ্যাত ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তারই প্রেমিকা
হাইলাইটস:
- জনপ্রিয় ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার প্রেমিকা
- তরুণী জানান, শমীক ফ্ল্যাটে আটকে রেখে তার উপর অত্যাচার এবং যৌন হেনস্তা চালান
- বেহালা পুলিশের কাছে অভিযোগ জানাতেই গ্রেফতার করা হল ওই ইনফ্লুয়েন্সারকে
Nonsane Samik Adhikary: সম্প্রতি যৌন কেলেঙ্কারিতে নাম জড়ায় জনপ্রিয় বাঙালি ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর। ২৪ ঘণ্টা ধরে নিজের প্রেমিকাকে বাড়িতে আটকে রেখে যৌন হেনস্তা এবং শারীরিক অত্যাচার চালানোর মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে ‘ননসেন’ খ্যাত ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। গত বুধবার বেহালা থানায় এফআইআর দায়ের করেন ওই নির্যাতিত তরুণী। তার অভিযোগের ভিত্তিতেই এদিন রাতে শমীককে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ।
We’re now on WhatsApp – Click to join
Breaking 🚨
BJP YouTuber named Shamik Adhikary popularly known as “Nonsane” is booked for Outraging the Modesty of a Woman & Physical Assault! – He is the same person who made a video against WB Govt. claiming women are not safe in Bengal and said not to vote for TMC !
The case… pic.twitter.com/T3p5ly1g2S
— 𝐑𝐢𝐣𝐮 𝐃𝐮𝐭𝐭𝐚 (@DrRijuDutta_TMC) February 5, 2026
নির্যাতিতার আরও বিস্ফোরক অভিযোগ, শমীকের অভিভাবকরা ফ্ল্যাটে থাকাকালীনই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। এমনকি শমীককে বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্ণপাত করেননি বলেই জানান তিনি। পুলিশের কাছে তরুণীর আরও অভিযোগ, গত সোমবার বিকেল সোয়া ৫টা নাগাদ তিনি শমীকের ফ্ল্যাটে যান। কথাবার্তা বলার পর যখন তিনি রাত ৯টা নাগাদ ফ্ল্যাট থেকে বের হওয়ার চেষ্টা করায় তাকে আটকান শমীক। এরপর ওই যুবতী অন্য কারও সঙ্গে কথা বলছেন কেন, সেই প্রশ্ন করে তার মোবাইল পর্যন্ত কেড়ে নেওয়া হয়। এর পর শমীক তার উপর অত্যাচার চালায় এবং জোর করে তাকে ফ্ল্যাটের একটি ঘরে আটকে রাখেন। এমনকি খুনের হুমকি দিয়েও তাকে মারধর করেন বলে অভিযোগ ওই তরুণীর।
Read more:- ইনস্টাগ্রাম নাকি ইউটিউব! কোথা থেকে বেশি আয় করা যায়? পুরো সত্যটা জেনে নিন
এরপর তার পোশাক খোলার চেষ্টা করে শ্লীলতাহানিও করেন শমীক। যার ফলে অনুমতি ছাড়াই স্পর্শ করার অভিযোগও তুলেছেন ওই তরুণী। তবে এখানেই শেষ নয়, নির্যাতিতার আরও বিস্ফোরক অভিযোগ, শমীকের অভিভাবকরা ফ্ল্যাটে থাকাকালীনই এই পুরো ঘটনাটি ঘটে। সারারাত ধরে অত্যাচারের কারণে মুখ, আঙুল-সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে, বলেও বেহালা পুলিশকে জানান তিনি।
এই ঘটনায় শমীক অধিকারীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তবে তরুণীর অভিযোগ মিথ্যে বলেই দাবি করেছিলেন শমীক। সোশ্যাল মিডিয়া জুড়েও এখন এই বিষয়েই আলোচনা চলছে।
এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







