Entertainment

Sayak Chakraborty: অলি পাবের গোমাংস বিতর্কে নয়া মোড়! বেয়ারার বিরুদ্ধে করা অভিযোগ এবার প্রত্যাহার করলেন সায়ক

বিগত কয়েক ঘন্টায় গোমাংস বিতর্ক নিয়ে সমাজ মাধ্যমে উঠেছে ঝড়। বেয়ারার ধর্ম পরিচয় উল্লেখ করে হুঁশিয়ারি দাগায় সায়ককেও সমালোচিত হতে হয়েছে। তবে এবার অলি পাব আর তাদের কর্মীর বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় দায়ের করা এই এফআইআর এবার প্রত্যাহার করে নিলেন অভিনেতা সায়ক।

Sayak Chakraborty: ‘দেখেশুনে বুঝে চলব…’ বলছেন এই সেলেব ইনফ্লুয়েন্সার, কটাক্ষের মুখেই কি নতিস্বীকার সায়কের?

হাইলাইটস:

  • গোমাংস বিতর্ক নিয়ে ভোরে গিয়েছে সোশ্যাল মিডিয়া
  • এদিন সমাজমাধ্যমে পোস্ট করে ক্ষমাপ্রার্থী অলি পাব
  • এবার পাবের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার সায়কের

Sayak Chakraborty: রবিবার সমাজ মাধ্যমে এক বিবৃতি জারি করে ‘অনিচ্ছাকৃত ভুলের’ জন্য ক্ষমা চেয়েছে ‘অলি পাব’। কোনও ক্রেতারই ধর্মীয় ভাবাবেগে আঘাতের উদ্দেশ্য যে ছিল না, সেকথাও তাদের পোস্টে উল্লেখ রয়েছে। এবার পার্ক স্ট্রিটের এই রেস্তরাঁর পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কিছুক্ষণের মধ্যেই বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী বলছেন, “জনগণের উপর আমি নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই যে ঠিক…”, তাহলে কি চাপের মুখে পড়েই নতিস্বীকার সায়কের? অভিনেতার এহেন পোস্টের পরই উঠেছে প্রশ্ন।

We’re now on WhatsApp- Click to join

বিগত কয়েক ঘন্টায় গোমাংস বিতর্ক নিয়ে সমাজ মাধ্যমে উঠেছে ঝড়। বেয়ারার ধর্ম পরিচয় উল্লেখ করে হুঁশিয়ারি দাগায় সায়ককেও সমালোচিত হতে হয়েছে। তবে এবার অলি পাব আর তাদের কর্মীর বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় দায়ের করা এই এফআইআর এবার প্রত্যাহার করে নিলেন অভিনেতা সায়ক। শনিবার সকালে যে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন রেস্তরাঁ কর্মী শেখ নাসির উদ্দিন। ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় (কোনও শ্রেণির ধর্ম কিংবা ধর্মীয় বিশ্বাসকে অপমান করে ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃত আঘাত) তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। সূত্রের খবর, আদালতে তোলা হলে ধৃত বেয়ারা জামিন পাননি।

We’re now on Telegram- Click to join

এরই মাঝে শনিবার রাতে পার্ক স্ট্রিট থানায় সায়কের বিরুদ্ধে ‘দাঙ্গায় উসকানি দেওয়া’র অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেছেন নাট্যব্যক্তিত্ব জয়রাজ ভট্টাচার্য। বিতর্ক এড়াতেই এবার অলি পাবের ক্ষমা চাওয়ার পরই নিজেই নিজের অভিযোগ প্রত্যাহার করে নিলেন অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক। এ প্রসঙ্গে এবার কী বলছেন সায়ক চক্রবর্তী?

সায়কের সংযোজন, “অবশেষে ক্ষমা চাইল অলি পাব। তাই দয়া করে আর অন্য কিছু গল্প বানাবেন না। স্ক্রিপ্ট বা ওই জাতীয় কিছুর থিওরি অবাক করছে আমাকে। রাগের মাথায় থানায় গেছিলাম, ঠিকই। এই ভুলে অলি পাবের গাছাড়াভাবে ঠিক ছিলো না আমার মাথার। কোনোদিনও আমি গোমাংস মুখে নিইনি। এবার থেকে দেখেশুনে বুঝেই চলব না হয়। আমি জনগণের উপরই নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক। ওই ভদ্রলোক এবং অলি পাবের বিরুদ্ধে আমি আমার অভিযোগ প্রত্যাহার করছি। অলি পাবের ভুল নিয়ে আমার সমস্যা ছিল। আমার রিঅ্যাকশনও ভুল ছিল হতে পারে, আমি দুঃখিত।

Read More- ‘পদ্মশ্রী-টদ্মশ্রী’র ভুল বোঝাবুঝির মাঝেই প্রসেনজিতের বাড়িতে সটান হাজির দেব

অভিনেতার কথায়, আমি ভবিষ্যতে ভ্লগ বানানোর ক্ষেত্রে এই ধরণের কন্ট্রোভার্সিতে আর জড়াতে চাই না। হিন্দু-মুসলিমের সমস্যা নেই। আমি নিজের কিছু ‘আচার’ মেনটেইন করতে চাই শুধুমাত্র। আমার ভ্লগ আর কিছু কনটেন্ট সবাইকে এক হয়ে থাকার কথা আগেও বলত, আর পরেও বলবে। অনিচ্ছাকৃত ঘটনার জন্য দুঃখিত।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button